এখুনি কারুর সাথে কথা বলতে চান?
- বিনীমূল্য, গোপনীয় আইন সংক্রান্ত পরামর্শ প্রাপ্ত করুন
0845 345 4 345এ কল করুন - সোমবার থেকে শুক্রবার, সকাল 9 টা থেকে বিকেল 8:00
- শনিবার, সকাল 9টা থেকে দুফুর 12.30 পর্যন্ত
- প্রতি মিনিট/4পী’র দর থেকে কল করুন – কিংবা এমন ব্যবস্থা করুন যাতে আমরা আপনাকে ফেরত ফোন করতে পারি
আপনার এলাকাতে একটি আইন সংক্রান্ত পরামর্শদাতা কে খুঁজুন
35. এন্টি সোশাল বিহেভিয়ার (অসামাজিক ব্যবহার) কী, এবং তার ব্যাপারে কী করা যায়?
যদি কোনো ব্যক্তির ব্যবহার আপনাকে উত্যক্ত (বা হ্যারাস) করে, ভয়ার্ত করে অথবা আশংকিত করে, তাহলে কী করবেন তা জেনে নিন।
এন্টি সোশাল বিহেভিয়ার (Anti Social Behaviour বা অসামাজিক ব্যবহার) হয় তখন, যখন এমন কোনো ব্যক্তির ব্যবহার কাউকে উত্যক্ত (বা হ্যারাস) করে, ভয়ার্ত করে অথবা আশংকিত করে যিনি তার সাথে একই বাড়িতে থাকেন না।
আপনার যদি অন্যের অসামাজিক ব্যবহারের জন্য সমস্যা হয় তাহলে আপনার উচিত কাউন্সিলের সাথে যোগাযোগ করা যাতে তারা বিষয়টি নিয়ে তদন্ত করেন। আপনি কাউন্সিলকে বলতে পারেন যে তারা যেন পুলিশের সহায়তা নিয়ে বিষয়টির সমাধান করেন।
কাউন্সিলের হাতে অনেকগুলি রাস্তা আছে, এবং তারা যে ব্যক্তি অসামাজিক ব্যবহার করছেন তাকে একটি এক্সেপটেবল বিহেভিয়ার কনট্রাক্ট (Acceptable Behaviour Contract) সই করতে বলতে পারেন। এটি একটি ঐচ্ছিক লিখিত চুক্তি যাতে বলা থাকবে কোন কোন অসামাজিক কাজে সেই ব্যক্তি যুক্ত থাকতে পারবেন না। যে ব্যক্তি সমস্যা তৈরী করছেন তিনি যদি কাউন্সিলের ভাড়াটিয়া হন, তাহলে কাউন্সিল তাকে শেষ অবধি উতখাত করে দিতেও পারে।
বেশি গুরুতর সমস্যা হলে অথবা কেউ যদি এক্সেপটেবল বিহেভিয়ার কনট্রাক্টের শর্তভঙ্গ করেন, তাহলে কাউন্সিল ঠিক করতে পারে যে কাউন্টি কোর্ট বা আদালতে আবেদন করার জন্য যথেষ্ট প্রমাণ আছে, যার দ্বারা এসবো (এন্টি সোশাল বিহেভিয়ার অর্ডার, ASBO) জারী করা হয়। এর মাধ্যমে সেই অসামাজিক ব্যক্তিকে আপনার এলাকায় এমন কোনো রকম ব্যবহার করা থেকে নিষেধ করা হয় যা বিরক্তি বা ঝামেলার কারণ হতে পারে। একটি এন্টি সোশাল বিহেভিয়ার অর্ডারের ন্যূনতম মেয়াদ দুই বছর। কেউ যদি এন্টি সোশাল বিহেভিয়ার অর্ডারের শর্তভঙ্গ করেন, তাহলে সেটি আইনভঙ্গ বা ক্রিমিনাল অফেন্স হিসাবে গণ্য হয় এবং এর জন্য জেল-ও হতে পারে।
অসামাজিক ব্যবহারের মোকাবিলা করতে, অথবা বাসস্থান বা হাউজিং সংক্রান্ত অন্য কোনো বিষয়ের মোকাবিলা করতে যদি আপনি সাহায্য চান, তাহলে আমাদের হাউজিং অ্যাডভাইজার-দের থেকে এই ব্যাপারে বিশেষ পরামর্শ পাবার জন্য 0845 345 4 345 নাম্বারে ফোন করুন৷ আপনি টেলিফোনে বিশেষ পরামর্শ শুধুমাত্র তখনই পাবেন যদি আপনি আইনি সাহায্য বা লিগাল এইড পাবার যোগ্য হন৷
