এখুনি কারুর সাথে কথা বলতে চান?
- বিনীমূল্য, গোপনীয় আইন সংক্রান্ত পরামর্শ প্রাপ্ত করুন
0845 345 4 345এ কল করুন - সোমবার থেকে শুক্রবার, সকাল 9 টা থেকে বিকেল 8:00
- শনিবার, সকাল 9টা থেকে দুফুর 12.30 পর্যন্ত
- প্রতি মিনিট/4পী’র দর থেকে কল করুন – কিংবা এমন ব্যবস্থা করুন যাতে আমরা আপনাকে ফেরত ফোন করতে পারি
আপনার এলাকাতে একটি আইন সংক্রান্ত পরামর্শদাতা কে খুঁজুন
32. আমি গৃহহীন বা হোমলেস। আমি কী করতে পারি?
আপনার যদি কোনো থাকার জায়গা না থাকে তাহলে আপনার কী কী অধিকার আছে বা আপনি কী কী করতে পারেন তা জেনে নিন।
আপনার যদি কোনো থাকার জায়গা না থাকে, তাহলে আপনি গৃহহীন বা হোমলেস এবং আপনার লোকাল কাউন্সিল থেকে সাহায্য চাইবার আইনগত অধিকার আছে।। তারা আপনার কেসটি বিবেচনা করতে বাধ্য এবং আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে সাময়িক অথবা দীর্ঘকালীন ভিত্তিতে থাকার জায়গা খুঁজে দিতে বাধ্য।
আপনার যদি মনে হয় আপনি গৃহহীন বা হোমলেস হয়ে যেতে পারেন (যেমন, আপনাকে উতখাত করা হবে) তাহলে যথাসম্ভব দ্রুত আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করুন। আপনাকে একটি হোমলেসনেস এপ্লিকেশান ফর্ম (Homelessness Application Form) পূরণ করতে হবে, এবং কাউন্সিলের অফিসে সাক্ষাতকার দিতে হতে পারে। এই সময়ে আপনি কাউন্সিলের হাউজিং সংক্রান্ত ওয়েটিং লিস্টে নাম যুক্ত করার জন্য আবেদন করতে পারেন।
আপনি হোমলেস হন এবং আপনার লোকাল কাউন্সিল যদি বিবেচনা করে যে আপনি তাদের সাহায্য পাবার যোগ্য (‘এলিজিবল ফর এসিসটেন্স’ বা ‘eligible for assistance’) এবং আপনার জরুরী দরকার (‘প্রায়রিটি নীড’ বা Priority Need), তাহলে তাদের তদন্ত চলাকালীন আপনি যাতে তখনই কোথাও থাকার জায়গা পান তারা তার ব্যবস্থা করতে বাধ্য। এই ব্যাপারে অনেকগুলি নিয়ম তালিকা আছে যার ভিত্তিতে কাউন্সিল ঠিক করে যে আপনি তাদের সাহায্য পাবার যোগ্য (এলিজিবল ফর এসিসটেন্স) কিনা এবং আপনার জরুরী দরকার (প্রায়রিটি নীড) আছে কিনা। এই নিয়মগুলি জটীল, এবং ইংল্যান্ড ও ওয়েলসে তাদের মধ্যে অল্প কিছু পার্থক্যও আছে, কিন্তু আপনাকে প্রায়রিটি নীড হিসাবে গণ্য করা হবে, যেমন ধরা যাক, যদি আপনি
- গর্ভবতী বা প্রেগন্যান্ট হন
- আপনার বাচ্চা থাকে
- বেশি বয়স্ক হন অথবা
- অনেক কারণের মধ্যে একটির জন্য অরক্ষিত বলে গণ্য হন।
কাউন্সিল যখন আপনার বিষয়ে তদন্ত করবে, তখন অন্য অনেক কিছুর মধ্যে, আপনি কেন গৃহহীন হয়েছেন তা দেখবে। যদি তারা নির্ণয় করে যে আপনি ইচ্ছা করে গৃহহীন হয়েছেন, যেমন ধরা যাক, যদি আপনি এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে থাকেন যেখানে আপনার বাড়ি না ছাড়লেও চলত, তাহলে তারা আপনাকে দীর্ঘকালীন ভিত্তিতে থাকার জায়গা দিতে বাধ্য থাকবে না।
আপনার গৃহহীনতার ব্যাপারে, অথবা বাসস্থান বা হাউজিং সংক্রান্ত অন্য কোনো বিষয়ের মোকাবিলা করতে যদি আপনি সাহায্য চান, তাহলে আমাদের হাউজিং অ্যাডভাইজার-দের থেকে এই ব্যাপারে বিশেষ পরামর্শ পাবার জন্য 0845 345 4 345 নাম্বারে ফোন করুন৷ আপনি টেলিফোনে বিশেষ পরামর্শ শুধুমাত্র তখনই পাবেন যদি আপনি আইনি সাহায্য বা লিগাল এইড পাবার যোগ্য হন৷
