এখুনি কারুর সাথে কথা বলতে চান?
- বিনীমূল্য, গোপনীয় আইন সংক্রান্ত পরামর্শ প্রাপ্ত করুন
0845 345 4 345এ কল করুন - সোমবার থেকে শুক্রবার, সকাল 9 টা থেকে বিকেল 8:00
- শনিবার, সকাল 9টা থেকে দুফুর 12.30 পর্যন্ত
- প্রতি মিনিট/4পী’র দর থেকে কল করুন – কিংবা এমন ব্যবস্থা করুন যাতে আমরা আপনাকে ফেরত ফোন করতে পারি
আপনার এলাকাতে একটি আইন সংক্রান্ত পরামর্শদাতা কে খুঁজুন
11. ট্যাক্স ক্রেডিট কারা পেতে পারেন?
দেখুন আপনি ট্যাক্স ক্রেডিট পেতে পারেন কিনা৷
আপনার আয় যদি অল্প হয়, তাহলে ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে আপনি বাড়তি টাকা পেতে পারেন৷ এই টাকা দেয় ট্যাক্স ক্রেডিট অফিস, যারা হার মেজেস্টিজ রেভিনিউ এন্ড কাস্টমস (এইচ এম আর সি)-এর একটি অংশ৷ ট্যাক্স ক্রেডিট দুই রকমের হয়: ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ও চাইল্ড ট্যাক্স ক্রেডিট৷
আপনি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট পাবার যোগ্যতা পেতে পারেন যদি আপনার আয় অল্প হয়, এবং:
- আপনি, অথবা আপনার জীবনসঙ্গী বা পার্টনার, প্রতি সপ্তাহে 16 ঘন্টা বা তার বেশি কাজ করেন, এবং আপনাদের সন্তান আছে অথবা আপনি ডিসেইবল্ড বা অক্ষম৷
- আপনার বয়স 50-এর উপর, আপনি বেনিফিটে থেকেছেন এবং তারপর সপ্তাহে 16 ঘন্টা বা তার বেশি কাজ করতে শুরু করেছেন৷
- আপনি অথবা আপনার পার্টনারের বয়স 25-এর উপর এবং আপনি/আপনারা সপ্তাহে 30 ঘন্টা বা তার বেশি কাজ করতে শুরু করেন৷
ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের মধ্যে পড়ে চাইল্ডকেয়ারের খরচ, এবং আপনি ডিসেইবল্ড বা অক্ষম হলে তার জন্য বাড়তি সাহায্য৷ এটি আপনার মাইনার সাথেই দেওয়া হয়, কিন্তু চাইল্ডকেয়ারের খরচ আপনাকে আলাদা করে দেওয়া হবে৷ আপনি স্বাধীন বা সেল্ফ এমপ্লয়েড হলে এটি পুরোটাই আপনাকে সরাসরি পেমেন্ট করা হবে৷
আপনার যদি সন্তান থাকে তাহলেই আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য মনোনিত হতে পারবেন৷ এটি চাইল্ড বেনিফিটের উপরে দেওয়া হয়, এবং সাধারণভাবে প্রধান বা মেইন কেয়ারারকেই দেওয়া হয়৷ এর মধ্যে ডিসেইবল্ড বাচ্চাদের জন্য বাড়তি সাহায্য দেওয়া হয়৷ আপনি কাজ করুন বা না করুন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারবেন৷
দুই ধরণের ট্যাক্স ক্রেডিটই আপনার অবস্থা বিচার করে দেওয়া হয়, সুতরাং আপনি কত টাকা পাবেন তা আপনার আয়ের উপরে নির্ভর করবে৷ আপনার আয় যদি বাড়ে এবং তা আপনি ট্যাক্স ক্রেডিট অফিসকে না জানান, তাহলে আপনাকে কিছু টাকা ফেরত দিতে হতে পারে যদি অফিস মনে করে যে আপনাকে অতিরিক্ত ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়েছে৷ আপনার অবস্থায় অন্য পরিবর্তন হলেও তাদের জানাবেন, যেমন আপনার পরিবারের মধ্যে কোনো পরিবর্তন৷
ট্যাক্স ক্রেডিট পাবার জন্য একটি ক্লেম ফর্ম (claim form) ভর্তি করতে হয়৷ এই ফর্ম এবং ট্যাক্স ক্রেডিট পাবার ব্যাপারে অন্যান্য তথ্য জানতে ট্যাক্স ক্রেডিট হেল্পলাইনে ফোন করুন 0845 300 3900 নাম্বারে৷
ট্যাক্স ক্রেডিট অথবা ওয়েলফেয়ার বেনিফিট সংক্রান্ত অন্য কোনো বিষয়ে যদি আপনি সাহায্য চান, তাহলে আমাদের ওয়েলফেয়ার বেনিফিট অ্যাডভাইজার-দের থেকে এই ব্যাপারে বিশেষ পরামর্শ পাবার জন্য 0845 345 4 345 নাম্বারে ফোন করুন৷ আপনি টেলিফোনে বিশেষ পরামর্শ শুধুমাত্র তখনই পাবেন যদি আপনি আইনি সাহায্য বা লিগাল এইড পাবার যোগ্য হন৷
