• English
  • Welsh
  • Urdu
  • Chinese
  • Bengali
  • Punjabi
  • Gujarati
  • Hindi
  • Arabic
  • Turkish
বিনামূল্যে, গোপনীয় আইনি পরামর্শ: 0845 345 4 345

বিনামূল্যে আইন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের জন্য

0845 345 4 345

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসকে ফোন করুন:

  • লিগ্যাল এইডের অর্থায়নে বিনামূল্যে গোপনীয় এবং নিরপেক্ষ পরামর্শ
  • সম্পূর্ণ কেইসওয়ার্কের সেবা
  • সোম – শুক্রবার সকাল 9 টা – সন্ধ্যা 6:30 মিনিট
  • ফোনের খরচ 4পেন্স/মিনিট থেকে শুরু – কলব্যাক সুবিধা আছে

একজন এ্যাডভাইজার বা উপদেষ্টা খুঁজে নিন

আপনার এলাকার একজন এ্যাডভাইজার খুঁজে পাওয়ার জন্য এখানে আপনার পোস্টকোড লিখুন

 

আমি কি লিগ্যাল এইড পেতে পারি?

  • লিগ্যাল এইড (আইনি সাহায্য) কী?
  • সমস্যার প্রকারভেদ
  • আমি কি যোগ্য?
  • আমি যদি যোগ্য হই তবে আমাকে কী করতে হবে?

লিগ্যাল এইড (আইনি সাহায্য) কী?

যেসব লোকজনের সামর্থ্য নাই তাদেরকে লিগ্যাল এ্যাডভাইসের (আইনি পরামর্শ) খরচের ব্যাপারে লিগ্যাল এইড (আইন সাহায্য) সহায়তা করে থাকে।

লিগ্যাল এ্যাডভাইসের (আইনি পরামর্শ) খরচের বিষয়ে যদি আপনার সাহায্যের দরকার হয় তবে আপনি লিগ্যাল এইডের (আইনি সাহায্য) জন্য আবেদন করতে পারেন। আপনি এটা পাবেন কিনা তা নির্ভর করবে:

  • কী ধরনের আইনি সমস্যায় আপনি আছেন
  • আপনার আয় (আপনি কত রোজগার করেন) এবং আপনার কতটা মূলধন (অর্থ, সম্পদ, জিনিসপত্র) আছে
  • আপনার মামলায় জয়ী হওয়ার যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে কিনা এবং এই জয়ের জন্য সময় ও অর্থের ব্যয় করাটা যথার্থ হবে কিনা।

সমস্যার প্রকারভেদ

বিভিন্ন রকম দেওয়ানি বা সিভিল আইনি সমস্যার জন্য লিগ্যাল এইড (আইনি সাহায্য) পাওয়া যায়। দেওয়ানি আইন সংক্রান্ত মামলা তাকেই বলে যেক্ষেত্রে একজন ব্যক্তি, একটি কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো দ্বন্দ্ব বা বিরোধ দেখা দেয়।

যেমন, একটা দেওয়ানি সমস্যা হতে পারে আপনার নীচের বিষয়গুলোর সাথে জড়িত:

  • বাড়ি
  • সম্পর্ক (আপনি হয়তো আলাদা হচ্ছেন বা বিবাহ-বিচ্ছেদ ঘটাচ্ছেন)
  • অর্থ (বেনিফিট পাওয়ার ক্ষেত্রে আপনার হয়তো অসুবিধা হচ্ছে)।

আমি কি যোগ্য?

বেশিরভাগ ক্ষেত্রে, লিগ্যাল এইড (আইনি সাহায্য) পাওয়ার জন্য আপনাকে আর্থিকভাবে যোগ্য হতে হবে।

একটা দেওয়ানি বা সিভিল মামলার জন্য আপনি লিগ্যাল এইড (আইনি সাহায্য) পাবেন কিনা তা দেখার জন্য আপনি আমাদের লিগ্যাল এইড ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

আপনি লিগ্যাল এইড (আইনি সাহায্য) পেতে পারেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য, নীচের বিষয়গুলো হিসাবে নিতে পারেন:

  • আপনার খরচ করার মত আয় (জীবনধারণের খরচ দেয়ার পর হাতে যে টাকা থাকে)
  • আপনার খরচ করার মত মূলধন (যে অর্থ, বিনিয়োগ বা সম্পদ আপনি আইনি সাহায্যের জন্য ব্যবহার বা বিক্রি করতে পারেন)।

বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্বামী, স্ত্রী বা পার্টনারের খরচ করার মত আয় এবং মূলধনও হিসাবে ধরা হবে।

আমি যদি ভাবি যে আমি যোগ্য তবে আমার কী করতে হবে?

আপনি যদি মনে করেন যে আপনি লিগ্যাল এইডের (আইনি সাহায্য) জন্য যোগ্য, তাহলে আপনার একজন লিগ্যাল এ্যাডভাইজারের (আইন উপদেষ্টা) সাথে কথা বলা উচিত যিনি লিগ্যাল এইডের মামলা চালাতে পারবেন। আপনার এলাকায় একজন এ্যাডভাইজার খুঁজে পাওয়ার জন্য আপনি আমাদের ডাইরেক্টরিতে অনুসন্ধান করতে পারেন অথবা আমাদের টেলিফোন হেল্পলাইনে ফোন করতে পারবেন।

আরো তথ্য

লিগ্যাল এইড (আইনি সাহায্য) সম্পর্কে আরো জানার জন্য দয়া করে আমাদের লিফলেট ধাপে ধাপে লিগ্যাল এইডের গাইড পড়ুন।