• English
  • Welsh
  • Urdu
  • Chinese
  • Bengali
  • Punjabi
  • Gujarati
  • Hindi
  • Arabic
  • Turkish
বিনামূল্যে, গোপনীয় আইনি পরামর্শ: 0845 345 4 345

বিনামূল্যে আইন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের জন্য

0845 345 4 345

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসকে ফোন করুন:

  • লিগ্যাল এইডের অর্থায়নে বিনামূল্যে গোপনীয় এবং নিরপেক্ষ পরামর্শ
  • সম্পূর্ণ কেইসওয়ার্কের সেবা
  • সোম – শুক্রবার সকাল 9 টা – সন্ধ্যা 6:30 মিনিট
  • ফোনের খরচ 4পেন্স/মিনিট থেকে শুরু – কলব্যাক সুবিধা আছে

একজন এ্যাডভাইজার বা উপদেষ্টা খুঁজে নিন

আপনার এলাকার একজন এ্যাডভাইজার খুঁজে পাওয়ার জন্য এখানে আপনার পোস্টকোড লিখুন

 

পিডিএফ (PDF) বিষয়ে সাহায্য

  • পিডিএফ কী?
  • কীভাবে পিডিএফ পড়তে হয়?
  • কীভাবে পিডিএফ সেইভ বা জমা করে রাখতে হয়
  • একটা পিডিএফের মধ্যে তথ্য অনুসন্ধান (খোঁজ নিতে) করতে চান?
  • কীভাবে পিডিএফ ছাপাতে (প্রিন্ট) হয়
  • দৃষ্টি প্রতিবন্ধীদের (বা যাদের চোখে দেখতে অসুবিধা হয়) জন্য পিডিএফ

পিডিএফ কী?

এই ওয়েবসাইটের প্রায় সব দলিলপত্রই (ডকুমেন্ট) পিডিএফ ফরম্যাটে (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট/ Portable Document Format) করা। আমরা পিডিএফ ব্যবহার করি কারণ এগুলো কম্পিউটারের পর্দায় (স্ক্রিনে) পড়া ও ছাপার জন্য ভালো।

পিডিএফ ফাইল খোলার জন্য আপনার কম্পিউটারে এ্যাডোবি রিডার (Adobe Reader) ইনস্টল করা থাকতে হবে। এই সফটওয়্যারটি আপনি এ্যাডোবির ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন, কীভাবে এটা করতে হবে সেই প্রক্রিয়া সম্পর্কে সেখানে ধাপে ধাপে আপনাকে নির্দেশনা দেয়া হবে।

কীভাবে পিডিএফ পড়তে হয়?

পিডিএফ পড়ার জন্য শুধু এর লিংকে ক্লিক করুন এবং তখন একটা নতুন পর্দায় (স্ক্রিনে) এটা খুলবে।

কীভাবে পিডিএফ সেইভ বা জমা করে রাখতে হয়

পিডিএফ সেইভ বা জমা করে রাখার জন্য হয় ফাইলে (File) যান (হাতের বাম দিকের উপরের কোণায়), তারপর সেইভ এ্যাজ (Save As) বা টুলবারে 'সেইভ এ কপি'(‘save a copy’) বোতামে ক্লিক করুন।

একটা পিডিএফের মধ্যে তথ্য অনুসন্ধান করতে ( বা খোঁজ নিতে) চান?

সম্পূর্ণ ডকুমেন্ট/নথিপত্রটিনা পড়ে আপনি হয়তো কোনো বিশেষ তথ্য খুঁজে পেতে চান। কোনো একটা শব্দ বা ফ্রেইজ (বাক্যের অংশ) খুঁজে আপনি এটা করতে পারেন: এটা করার দুইটা উপায় আছে:

  1. কন্ট্রোল ও এফ (Control + F) বোতামে চাপ দিন। এর ফলে একটা ছোট বাক্স বের হয়ে আসবে যেখানে আপনি যে শব্দ বা ফ্রেইজটা খুঁজতে চান তা লিখতে হবে। যখন আপনি শব্দটি সেখানে লিখে ফেলবেন তখন আপনার কি-বোর্ডের এন্টার বোতামে চাপ দিতে হবে। তারপর আপনি প্রিভিয়াস/আগের (‘Previous’) বা নেক্সট/পরের (‘Next’) বোতাম ক্লিক করে নথিপত্রটির বিভিন্ন অংশে যেতে পারবেন।
  2. টুলবারের বাইনোকুলার আইকনে ক্লিক করুন। যে শব্দ বা ফ্রেইজ আপনি খুঁজতে চান তা লিখুন এবং সার্চ লেখা বোতামে ক্লিক করুন। এর ফলে যেসব জায়গায় এই শব্দ বা ফ্রেইজটা আছে তার একটা তালিকা আসবে।

মনে রাখবেন বর্তমানে খোলা আছে এমন নথিপত্র/ডকুমেন্টের মধ্যেই শুধু আপনি খুঁজতে পারবেন। .

কীভাবে পিডিএফ ছাপাতে (প্রিন্ট) হয়

পিডিএফ করা ডকুমেন্ট/নথিপত্রছাপানোর জন্য টুলবারের প্রিন্ট (print) বোতাম ক্লিক করুন। আপনি সম্পূর্ণ নথিপত্রটি বা বাছাইকরা কয়েকটা পৃষ্ঠা ছাপাতে পারেন।

দৃষ্টি প্রতিবন্ধীদের (বা যাদের চোখে দেখতে অসুবিধা হয়) জন্য পিডিএফ

আমাদের পিডিএফ গুলো যত বেশি সম্ভব লোকে যাতে পড়তে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে স্ক্রিন রিডিং সফটওয়্যার দিয়েও এগুলো পড়া যায়।

যদি আপনার কাছে এ্যাডোবি রিডারের (Adobe Reader)7 বা তার পরের সংস্করণ থাকে তবে আপনি এটার এ্যাকসেসেবিলিটি এক্সট্রাগুলো (ব্যবহার করার বাড়তি সুবিধাগুলো) ব্যবহার করতে পারবেন।

তার মানে হচ্ছে যদি আপনি দৃষ্টি প্রতিবন্ধী হন (অর্থাৎ আপনার চোখে দেখতে সমস্যা থাকে), তবে এ্যাডোবি রিডার আপনাকে নথিপত্র/ডকুমেন্টটি জোরে জোরে পড়ে শোনাবে। এটা করার জন্য:

  • আপনার কম্পিউটারে পিডিএফের একটা কপি সেইভ (বা সংরক্ষণ/জমা) করুন।
  • এ্যাডোবি রিডারে খোলার জন্য ডকুমেন্ট/নথিপত্রটার উপর ডাবল (দুইবার) ক্লিক করুন
  • ভিউ মেনুতে যান এবং 'রিড আউট এলাউড' ('read out aloud') সুবিধা/অপশনটা ব্যবহার করুন।

কিছু কিছু ডকুমেন্টের ক্ষেত্রে (যেমন জটিল টেবিল আছে এমন ডকুমেন্ট) এটা কাজ না করতে পারে। কোনো পিডিএফ ডকুমেন্ট পড়তে যদি কোনো অসুবিধা হয় তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন (contact us)। আপনার চাহিদা মেটাবে এমন একটা সংস্করণ আপনাকে দেয়ার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো।

আরো বিস্তারিত তথ্যের জন্য এ্যাডোবি এ্যাকসেসিবিলিটি রিসোর্স সেন্টার (Adobe accessibility resource centre) দেখুন।