• English
  • Welsh
  • Urdu
  • Chinese
  • Bengali
  • Punjabi
  • Gujarati
  • Hindi
  • Arabic
  • Turkish
বিনামূল্যে, গোপনীয় আইনি পরামর্শ: 0845 345 4 345

বিনামূল্যে আইন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের জন্য

0845 345 4 345

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসকে ফোন করুন:

  • লিগ্যাল এইডের অর্থায়নে বিনামূল্যে গোপনীয় এবং নিরপেক্ষ পরামর্শ
  • সম্পূর্ণ কেইসওয়ার্কের সেবা
  • সোম – শুক্রবার সকাল 9 টা – সন্ধ্যা 6:30 মিনিট
  • ফোনের খরচ 4পেন্স/মিনিট থেকে শুরু – কলব্যাক সুবিধা আছে
 

ডাইরেক্টরি অনুসন্ধানে সাহায্য

আইনসংক্রান্ত তথ্য এবং এ্যাডভাইস/পরামর্শ সেবা প্রদানকারীদের ডাইরেক্টরি ব্যবহার করার ক্ষেত্রে এই পাতা সাহায্য করে।

অনুসন্ধান করুন

আপনি দু্ইটি উপায়ে ডাইরেক্টরিটি ব্যবহার করতে পারেন:

  • আপনার এলাকার কাছাকাছি কোনো সেবা প্রদানকারী খুঁজে পাওয়ার জন্য আপনার পোস্টকোড দিন।আপনাকে সম্পূর্ণ পোস্টকোড দিতে হবে না অথবা স্পেস বা বড় (ক্যাপিটাল) অক্ষর নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। যেমন, আপনি লিখতে পারেন, LE1 3BT, le1 3bt, LE1 বা le1।
  • অথবা অন্যভাবে, যদি আপনি যে প্রতিষ্ঠানটিকে খুঁজছেন তার নাম জানেন, তবে নির্দিষ্ট বাক্সের মধ্যে সেটার নাম লিখতে পারেন। প্রতিষ্ঠানটি খুঁজে পেতে যদি আপনার অসুবিধা হয় তবে অল্প কয়েকটা অক্ষর দিয়ে চেষ্টা করে দেখুন। যেমন, "White" লিখে খুঁজার বদলে শুধু "wh" লিখে চেষ্টা করুন। এর ফলে একইরকম উচ্চারণ হয় এরকম নামগুলো বের হয়ে আসবে যেগুলো লেখার ক্ষেত্রে বানান হয়তো অন্যরকম লেখা হয় (যেমন, "Whyte") ।

আইনের বিভাগ

আপনার আইনি সমস্যার সাথে মিল আছে সেরকম আইনের বিভাগের বাক্সে টিক চিহ্ন দিন। আইনের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ বিবরণ দেখুন।

যদি আপনি নিশ্চিত না থাকেন যে কোন বিভাগ পছন্দ করতে হবে তাহলে সব বিভাগ (‘all categories’) বাক্সে টিক দিন।এর ফলে আপনার পছন্দকৃত বিভাগে 50টি সেবা প্রদানকারীর নাম আসবে।

গভীর অনুসন্ধান

আপনার যদি বাড়তি কোনো চাহিদা থাকে যেমন হুইল চেয়ার প্রবেশের সুযোগ অথবা একজন লিগ্যাল এইড প্রদানকারীর দরকার হয় তবে গভীর অনুসন্ধান (‘advanced search’) বোতামে ক্লিক করুন।

সাহায্যের মাত্রা পছন্দ করুন

আপনি কোন মাত্রার সেবা চান তা এই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়:

  • সাধারণ সাহায্য
  • বিশেষ পর্যায়ের সাহায্য।

এইসব পর্যায়ের সেবা প্রদানকারীদের লিগ্যাল সার্ভিসেস কমিশন (Legal Services Commission) থেকে কোয়ালিটি-মার্ক দেয়া আছে। বিস্তারিত ব্যাখ্যার জন্য কমিউনিটি লিগ্যাল সার্ভিস কোয়ালিটি মার্ক (Community Legal Service Quality Mark) দেখুন।

আপনার কি আইনি-সাহায্য (লিগ্যাল এইড) প্রদানকারীর দরকার আছে?

যেসব মানুষজন লিগ্যাল এ্যাডভাইস বা আইনি পরামর্শের খরচ বহন করতে পারেন না তাদেরকে লিগ্যাল এইড (আইনি সাহায্য) সহায়তা করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে লিগ্যাল এইড পাওয়ার জন্য আপনাকে আর্থিকভাবে সক্ষম হতে হবে (লিগ্যাল এইড পাওয়ার জন্য আপনি যোগ্য হবেন কিনা তা পরীক্ষা করে দেখার জন্য আপনি লিগ্যাল এইড ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন)।

যদি আপনি লিগ্যাল এইডের জন্য যোগ্য হয়ে থাকেন এবং একজন লিগ্যাল এইড সেবা প্রদানকারী আপনার দরকার থাকে তবে এই বাক্সে টিক দিন।

বিশেষ গোষ্ঠী বা টার্গেট-গ্রুপের জন্য কাজ করে এমন একটি প্রতিষ্ঠান কি আপনি পছন্দ করবেন?

বিশেষ কোনো টার্গেট-গ্রুপের (যেমন, একা মা-বাবা বা ছাত্র) সাথে কাজ করায় অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তবে দয়া করে ড্রপ ডাউন মেন্যু থেকে সেই গ্রুপটি বাছাই করুন।

সুবিধার (Accessibility) পছন্দসমূহ

এখানে আপনি সুনির্দিষ্ট করে বলতে পারেন যদি আপনি চান:

  • এমন একটা অফিসে যেতে যেখানে কেউ একজন ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলে
  • ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যোগাযোগ করতে
  • হুইলচেয়ার নিয়ে যাওয়ার সুবিধা আছে এমন জায়গা।

ডিসক্লেইমার (Disclaimer)

CLS (সিএলএস) কোয়ালিটি মার্ক (Quality Mark) আছে এমন সব প্রতিষ্ঠানসহ এইসব পাতায় বা এইসব পাতার সাথে লিংক আছে এমন অন্যসব সাইটে যেসব প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তির কথা বলা আছে তাদের দেয়া উপদেশ/পরামর্শের নির্ভুলতার জন্য সেইসব প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি দায়ী।এ ধরনের কোম্পানি, প্রতিষ্ঠান বা ব্যক্তির ভুল বা বিভ্রান্তিকর উপদেশের কোনো দায়দায়িত্ব লিগ্যাল সার্ভিসেস কমিশন (Legal Services Commission) দ্বারা বা এর পক্ষে গ্রহণ করা হয় না।