• English
  • Welsh
  • Urdu
  • Chinese
  • Bengali
  • Punjabi
  • Gujarati
  • Hindi
  • Arabic
  • Turkish
বিনামূল্যে, গোপনীয় আইনি পরামর্শ: 0845 345 4 345

বিনামূল্যে আইন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের জন্য

0845 345 4 345

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসকে ফোন করুন:

  • লিগ্যাল এইডের অর্থায়নে বিনামূল্যে গোপনীয় এবং নিরপেক্ষ পরামর্শ
  • সম্পূর্ণ কেইসওয়ার্কের সেবা
  • সোম – শুক্রবার সকাল 9 টা – সন্ধ্যা 6:30 মিনিট
  • ফোনের খরচ 4পেন্স/মিনিট থেকে শুরু – কলব্যাক সুবিধা আছে

একজন এ্যাডভাইজার বা উপদেষ্টা খুঁজে নিন

আপনার এলাকার একজন এ্যাডভাইজার খুঁজে পাওয়ার জন্য এখানে আপনার পোস্টকোড লিখুন

 

ওয়েবসাইট (Website)

আপনার আইন সংক্রান্ত সমস্যা মোকাবেলা করতে সাহায্য করার জন্য কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস (Community Legal Advice) ওয়েবসাইট উচ্চ-মানের আইন বিষয়ক তথ্য দিয়ে থাকে।

এই ওয়েবসাইটে কী আছে?

বিনামূল্যে ঋণ সম্পর্কে নিরপেক্ষ পরামর্শ পাওয়ার জন্য আমাদের ঋণ ব্যবস্থাপনা (ডেট ম্যানেজমেন্ট) টুলটি ব্যবহার করুন।

বিনামূল্যে আইন সংক্রান্ত তথ্যের লিফলেট ও তথ্যপত্র (ফ্যাক্টশিট) পড়ুন

আমাদের ফ্রি বা বিনামূল্যের লিফলেট এবং তথ্যপত্র আপনাকে আপনার আইনগত অধিকার বুঝতে সাহায্য করবে।

  • স্বতন্ত্র বিশেষজ্ঞরা আমাদের লিফলেটগুলো লিখেছেন এবং এগুলোতে ঋণ, হাউজিং ও বেনিফিট এবং আইনের অন্যান্য বিষয় সম্পর্কে আপনার আইনগত অধিকারের কথা বলা আছে
  • আমাদের তথ্যপত্রগুলোয় আইনের বিষয়ে সাধারণ যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন “বেইলিফ ও ডেট কালেক্টরের ক্ষমতা কী?” সেগুলোর সংক্ষিপ্ত জবাব দেয়া আছে

আইন সংক্রান্ত তথ্যের খোঁজ বা অনুসন্ধান (সার্চ)

শেল্টার (Shelter), হেল্প দ্য এইজেড (Help the Aged), এবং বিবিসি (BBC)-এর মত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের কাছ থেকে আইন বিষয়ে তথ্য খুঁজতে আপনি এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

ডান দিকে বিষয়ের তালিকা থেকে আপনার সমস্যার সাথে মিলে এমন একটা বিষয়ের ওপর ক্লিক করুন অথবা উপরের অনুসন্ধানের (সার্চ) বাক্স ব্যবহার করুন। এটা ইউকে'র সবচে' ভালো কয়েকটি এ্যাডভাইস (বা উপদেশ) সংক্রান্ত ওয়েবসাইটে আপনার সমস্যার সাথে সম্পর্কিত পরামর্শ বা উপদেশ খুঁজে দেবে।

লিগ্যাল এ্যাডভাইজার (আইনি পরামর্শদাতা) খুঁজে পাওয়া

আমাদের ডাইরেক্টরি দিয়ে আপনি আপনার কাছাকাছি এলাকায় সবচে ভালো মানের লিগ্যাল এ্যাডভাইজার বা সলিসিটর খুঁজে পাবেন।যাদের কমিউনিটি লিগ্যাল সার্ভিস কোয়ালিটি মার্ক(Community Legal Service Quality Mark) আছে তাদের বিষয়ে বিশদ বর্ণনা এতে দেয়া আছে।

আপনি আইনি সাহায্য (লিগ্যাল এইড) পাওয়ার যোগ্য কিনা জেনে নিন

আপনি আইনি সাহায্য বা লিগ্যাল এইড পাওয়ার যোগ্য কিনা তা জানতে আমাদের লিগ্যাল এইড ক্যালকুলেটর সাহায্য করে।আপনার আইন সংক্রান্ত সমস্যা ও আর্থিক অবস্থা সম্পর্কে একান্ত ব্যক্তিগত প্রশ্ন এটি জিজ্ঞেস করে।

এই সাইট ব্যবহার করা

যত বেশি সম্ভব মানুষ যাতে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা যথেষ্ট যত্ন নিয়েছি:

  • তথ্যগুলো ইংরেজি, ওয়েলস, আরবি, বাংলা, চীনা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, তুর্কি ও উর্দু ভাষায় পাওয়া যায়।
  • আমরা শো ট্রাস্টের (Shaw Trust) সাথে মিলে কাজ করছি যাতে আমাদের ওয়েবসাইট তাদের এ্যাকসেসিবিলিটি প্লাস স্ট্যান্ডার্ড (Accessibility Plus) পূরণে সক্ষম হয়। আমাদের সাইট ব্রাউজএলাউডের (Browsealoud) সাথেও সংগতিপূর্ণ বা কম্প্যাটিব্যাল।

এই ওয়েবসাইটে প্রবেশের ফিচারগুলো সম্পর্কে আরো তথ্য আমাদের সাহায্য অংশে (help section) পাওয়া যাবে।

স্বীকৃতি

এই ওয়েবসাইটের সত্ত্ব লিগ্যাল সার্ভিসেস কমিশনের (Legal Services Commission) এবং তারাই এটা ব্যবস্থাপনা করে থাকে। এই ওয়েবসাইট সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে, তবে দয়া করে আমাদের ফিডব্যাক ফরম ব্যবহার করুন।