• English
  • Welsh
  • Urdu
  • Chinese
  • Bengali
  • Punjabi
  • Gujarati
  • Hindi
  • Arabic
  • Turkish
বিনামূল্যে, গোপনীয় আইনি পরামর্শ: 0845 345 4 345

বিনামূল্যে আইন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শের জন্য

0845 345 4 345

কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসকে ফোন করুন:

  • লিগ্যাল এইডের অর্থায়নে বিনামূল্যে গোপনীয় এবং নিরপেক্ষ পরামর্শ
  • সম্পূর্ণ কেইসওয়ার্কের সেবা
  • সোম – শুক্রবার সকাল 9 টা – সন্ধ্যা 6:30 মিনিট
  • ফোনের খরচ 4পেন্স/মিনিট থেকে শুরু – কলব্যাক সুবিধা আছে

একজন এ্যাডভাইজার বা উপদেষ্টা খুঁজে নিন

আপনার এলাকার একজন এ্যাডভাইজার খুঁজে পাওয়ার জন্য এখানে আপনার পোস্টকোড লিখুন

 

ডিজিটাল টিভি

যদি আপনার নিজের বা আপনি চেনেন এমন কারো ইন্টারনেটের সুবিধা না থাকে, তবে মনে রাখবেন যে কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস (Community Legal Advice) ডিজিটাল ইন্টারএ্যাকটিভ টেলিভিশনেও আছে।

আপনার টেলিভিশনের রিমোট কন্ট্রোল ব্যবহার করে আপনি:

  • আপনার এলাকায় একজন লিগ্যাল এ্যাডভাইজার (আইনি পরামর্শক) খুঁজে পাওয়ার জন্য আমাদের ডাইরেক্টরি অনুসন্ধান করতে পারেন
  • ঋণ, বেনিফিট ও ট্যাক্স, কর্মসংস্থান এবং বাসস্থান বিষয়ে তথ্য পেতে পারেন
  • আপনার বাড়ির ঠিকানায় আমাদের তথ্যের লিফলেটগুলোর কপি পাঠানোর জন্য বলতে পারেন
  • আমাদের সার্ভিস বা সেবা সম্পর্কে পড়তে পারেন।

দুইটি সেবার মাধ্যমে আপনি কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসের সুবিধা নিতে পারেন: ডাইরেক্টগভ (Directgov) এবং লুকিং লোকাল (Looking Local)

ডাইরেক্টগভ

আপনার টিভিতে ডাইরেক্ট গভের মাধ্যমে কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস দেয়া হয়ে থাকে। ডাইরেক্টগভ আরো বিভিন্ন রকমের সরকারী সেবা ও সরকারী তথ্য সরবরাহ করে থাকে।

বিকল্প ব্যবস্থা হিসেবে, যদি আপনি পথে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মধ্যে থাকেন, তবে আপনি সলিসিটার খুঁজার জন্য, আইনি তথ্যের লিফলেটগুলো পাঠাতে বলার জন্য এবং তথ্য পাওয়ার জন্য ডাইরেক্টগভ মোবাইল ব্যবহার করতে পারেন।

ডিজিটাল টিভি ব্যবহারের নির্দেশাবলী

  • ভার্জিন মিডিয়া(Virgin Media):Interactiveবোতাম চাপ দিন, News and Info পছন্দ করুন এবং তারপর Directgov বেছে নিন (কোনো চার্জ লাগবে না)
  • স্কাই (Sky):Interactive বোতাম চাপ দিন, অপশন 8বাছাই করুন (আপনার ডিজিবক্স (Digibox) কল করার জন্য লোকাল রেইটে আপনাকে চার্জ করবে)

মোবাইল ফোন ব্যবহারের নির্দেশাবলী

  • আপনার ফোনের ইন্টারনেট ব্রাউজারের মধ্যেwww.direct.gov.uk/mobile লিখুন (আপনার মোবাইল চুক্তির ওপর নির্ভর করে প্রতি 5 পাতা দেখার জন্য গড়ে 1 পেন্স করে পড়বে)।

লুকিং লোকাল

লুকিং লোকাল (Looking Local) ব্যবহার করেও আপনি কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইসের সুবিধা নিতে পারেন। এটা হচ্ছে লোকাল গভর্নমেন্টের (স্থানীয় সরকার) ডিজিটাল টিভি পোর্টাল যার ব্যাপ্তি সমগ্র ইউকে জুড়ে। মডেম বা ব্রডব্যান্ড সংযোগ থাকলে বিন্যামূল্যে স্কাই, ভার্জিন ও ফ্রিভিউ (Freeview) বক্সের মাধ্যমে এটা দিনের 24 ঘন্টা পাওয়া যায়।

ইন্টারনেটে ঢুকতে পারে এমন যেকোনো মোবাইলের মাধ্যমেও লুকিং লোকাল পাওয়া যায়। মোবাইল ফোন থেকে ওয়েবে ঢোকার জন্য খরচ আপনার অপারেটের ওপর নির্ভর করে।

ডিজিটাল টিভি ব্যবহারের নির্দেশাবলী

  • স্কাই: Interactiveবোতাম চাপ দিন, SKY Active বেছে নিন, তারপর Interactive Services, তারপর Local Services, তারপর Looking Localবেছে নিন
  • ভার্জিন: Interactiveবোতাম চাপ দিন, তারপর Home and Away, তারপর Find It... তারপর Looking Local বেছে নিন
  • ফ্রিভিউ (মোডেম বা ব্রডব্যান্ড সংযোগ আছে শুধু এরকম বাক্সের ক্ষেত্রে) নীচের লিংকটি ইন্টারনেটের ব্রাউজারেলিখুন:www.digitv.gov.uk/digitv/cds/lookinglocal/netgem/home

মোবাইল ফোন ব্যবহারের নির্দেশাবলী

  • নীচের লিংকটি ইন্টারনেটের ব্রাউজারে লিখুন:www.digitv.gov.uk/digitv/cds/lookinglocal/netgem/home