কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস (Community Legal Advice) সেন্টার ও নেটওয়ার্কগুলো
কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস সেন্টারগুলো এবং নেটওয়ার্কগুলো স্বতন্ত্র ও গোপনীয়ভাবে আইনি পরামর্শ এবং প্রতিনিধিত্ব করার সেবা দিয়ে থাকে।
নীচের বিষয়গুলোর সাথে জড়িত সমস্যায় আপনাকে সাহায্য করার জন্য তারা বিভিন্ন ধরনের আইন বিষয়ক পরামর্শের সেবা দিয়ে থাকে:
- বেনিফিট এবং ট্যাক্স ক্রেডিট
- ঋণ
- কর্মসংস্থান
- বাসস্থান (হাউজিং)
- কমিউনিটি কেয়ার
- পারিবারিক আইন (ফ্যামিলি ল)।
ইংল্যান্ড এবং ওয়েলসের সম্পূর্ণ এলাকা জুড়ে সেন্টার ও নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথম কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস সেন্টার এখন গেইটহেডে (Gateshead) খোলা হয়েছে।
তারা কি আমাকে সাহায্য করতে পারবে?
প্রাথমিক সাক্ষাত্কারে(এ্যাপয়েন্টমেন্টে) বিনামূল্যে সাধারণ আইনি পরামর্শ পাওয়া যাবে।
তারপর, যদি আপনি লিগ্যাল এইড (আইনি সাহায্য)-এর জন্য যোগ্য হয়ে থাকেন তবে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে। আপনি বিনামূল্যে পরামর্শ পাবেন কিনা তা জানার জন্য আমাদের লিগ্যাল এইড ক্যালকুলেটর ব্যবহার করুন।
কিছু কিছু সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়ার জন্য আপনার লিগ্যাল এইড পাওয়ার বিষয়ে যোগ্য হতে হবে না, যদিও অন্য কিছু মাপকাঠি আপনার পূরণ করার প্রয়োজন হবে। প্রাথমিক সাক্ষাত্কারে(এ্যাপয়েন্টমেন্টের)-এর সময় আপনাকে এই বিষয়ে উপদেশ দেয়া হবে।
যদি সেন্টার বা নেটওয়ার্কআমাকে সাহায্য করতে না পারে তাহলে কী হবে?
যদি সেন্টার বা নেটওয়ার্ক আপনাকে সাহায্য করতে না পারে, তবে তারা অন্য কী উপায়ে আপনি সাহায্য পেতে পারেন তা আপনাকে বলে দেবে। যেমন ধরুন, আপনাকে সাহায্য করতে পারে এমন অন্য কোনো প্রতিষ্ঠানের নাম-ঠিকানা আপনাকে দেয়া হবে, অথবা আইনি তথ্যের রিসোর্সগুলো আপনি কিভাবে পেতে পারেন তার নির্দেশনা আপনাকে দেয়া হবে।
গেইটসহেড কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস (Gateshead Community Legal Advice) সেন্টার
Gateshead Community Legal Advice Centre নীচের ঠিকানায় অবস্থিত:
5 Regent Terrace
Gateshead
NE8 1LU
টেলি: 0191 478 5100
ফ্যাক্স: 0191 477 4922
সোমবার থেকে শুক্রবার সকাল 9টা - বিকাল 5টা পর্যন্ত এই সেন্টারটি খোলা থাকে। আপনি যেকোনো সময়ে চলে এসে (ড্রপ ইন) এবং কারো সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারেন, অথবা আপনার সুবিধামত সময়ে সাক্ষাত্কার (এ্যাপয়েন্টমেন্ট) করে আসতে পারেন।
ব্লেইডন (Blaydon) লাইব্রেরিতেও প্রতি মঙ্গলবার সকাল 9.30টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সেন্টার পরামর্শ বিষয়ক সেবা দিয়ে থাকে।
গেইটসহেড সিএবি (Gateshead CAB) এবং গেইটসহেড ল সেন্টারের (Gateshead Law Centre) সাথে অংশীদারিত্বে এবং আরো তিনটা আইন-ব্যবসার প্রতিষ্ঠান Swinburne and Jackson, Ben Hoare Bell এবং David Gray & Co-এর সাথে মিলে গেইটসহেড কমিউনিটি লিগ্যাল এ্যাডভাইস সেবা দিয়ে থাকে।সেন্টারটি যৌথভাবে গেইটসহেড কাউন্সিলএবং লিগ্যাল সার্ভিসেস কমিশনের (Legal Services Commission) অর্থায়নে পরিচালিত।
যদি আমি সেন্টারে না যেতে পারি তাহলে?
আপনার কাছাকাছি কোনো লিগ্যাল এ্যাডভাইসার (আইন উপদেষ্টা) খুঁজে পাওয়ার জন্য আমাদের টেলিফোন সার্ভিসে 0845 345 4 345 নাম্বারে ফোন করুন বা আমাদের ডাইরেক্টরিতে অনুসন্ধান করুন।










